ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এক দিনে সর্বোচ্চ মৃত্যু করোনায় প্রাণহানি ২৩ হাজার ছাড়াল

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৩ হাজার ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৬৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৩ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ২০ হাজার ২৯০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৩৪ লাখ ৮১ হাজার ৮৬২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑